জাঁকজমকপূর্ণ আয়োজনে নুসরাত নাহার মিমের ৮ম জন্মবার্ষিকী উদযাপন
মোঃ মফিজুর রহমান,ঢাকা:
জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো নুসরাত নাহার মিমের ৮ম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ, বর্ণিল সাজসজ্জা ও আনন্দের উচ্ছ্বাস।
মিমের খালামণি মোহাম্মদপুর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ফরহানা ইয়াসমিন রুবির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিমের স্কুলের বন্ধু-বান্ধবসহ আত্মীয়-স্বজনরা। পুরো আয়োজনটি ছিল শিশুদের হাসি-আনন্দে ভরপুর।
অনুষ্ঠানস্থলটি রঙিন বেলুন, আলোকসজ্জা ও আকর্ষণীয় ডেকোরেশনে সাজানো হয়, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের মূল পর্ব শুরু হয়। এ সময় মিম তার বন্ধুদের সাথে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করে নেয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মিমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।
উল্লেখ্য, এ ধরনের সুন্দর আয়োজন শিশুদের মাঝে বন্ধুত্ব, ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026