নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীতে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে
মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী:
নবীন-প্রবীণ সবাই সার্বজনীন এই উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে।
পুরনো বছরের জীর্ণতাকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নিতে পাখি ডাকা ভোর থেকেই রাস্তায় নেমেছেন সবস্তরের মানুষ।
মঙ্গলবার সকালে বর্ণাঢ্য আয়োজনে নেচে গেয়ে প্রাণের উচ্ছাসে হাসি আর আনন্দে ১৪৩৩ বঙ্গাব্দ নতুন বছরের মঙ্গলযাত্রায় শামিল হন বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা।
পুরো মহানগরী জুড়ে চলছে বাঙ্গালি উৎসবের আমেজ। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে চলে শোভাযাত্রা, মনোঙ্গ সাংস্কৃতিক ও লোকজ সংগীত, বৈশাখী মেলা।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা হতে শিশু একাডেমি পর্যন্ত বৈশাখী শোভাযাত্রা বের হয়।
রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর
নেতৃত্বে শোভাযাত্রায় ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ.ন. ম বজলুর রশীদ,
সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন,
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
শোভাযাত্রা শেষে সেখানেই আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।
মহানগর পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা থেকেই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাছাড়াও বিনোদন কেন্দ্রগুলোতে যেনো কোন ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সে জন্য সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়।
এছাড়াও রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল, শিশু পরিবার ও শিশু সদনে খৈ, মুড়ি, মুড়কি ও বাতাসার মতো ঐতিতহ্যবাহী খাবারের ব্যবস্থা করা হয়।
শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
09 Aug 2026