দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রাজশাহী রয়্যাল হাসপাতালে ডাক্তার লাইলাতুল কাদির মিল্কী নিজ ভিজিটি এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করেছেন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 15 এপ্রিল, 2026 1 বার পঠিত
রাজশাহী রয়্যাল হাসপাতালে ডাক্তার  লাইলাতুল কাদির মিল্কী নিজ ভিজিটি এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করেছেন

মোঃ সিদ্দিকুর রহমান বাবু,রাজশাহী :

এনিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ফলে ডাক্তারদের ভিজিট বা পরামর্শ ফি সরকারিভাবে নির্ধারণ করে দেওয়ার দাবি জানান সামাজিক সংগঠনের নেতারা।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। পোষ্টে দেখা যায়, রাজশাহী মেডিকেল কলেজের নিউরো সার্জারী বিভাগের অধ্যাপক ডাঃ লাইলাতুল কাদির মিল্কী রয়্যাল হাসপাতালের ১০৬ নম্বর রুমে রোগী দেখেন। তাঁর ভিজিট ছিলো এক হাজার টাকা।

হঠাৎ ৫০০ টাকা বাড়িয়ে তিনি ভিজিট করেছেন দেড় হাজার টাকা।

আবার রোগী দেখে তিনি যে টেস্ট দেবেন, তার পুরো রিপোর্ট ১০ দিনের মধ্যে তাঁকে দেখাতে হবে। যদি ১০ দিনের মধ্যে কেউ রিপোর্ট দেখাতে না পারলে, তাকে আবারও দেড় হাজার টাকা গুনতে হবে।

রিপোর্ট আবার তিনি রয়্যাল হাসপাতালে দেখবেন না। রোগীকে রিপোর্ট দেখাতে যেতে যেতে হবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ১১ তলায় ১১০৩ নম্বর রুমে। আবার রোগী টেস্ট রিপোর্ট হাতে পেলেই ডাক্তারকে দেখাতে পারবেন না।

ডাক্তার রিপোর্ট দেখবেন এশার নামাজের পর।
সেই পর্যন্ত রোগীকে অপেক্ষা করতেই হবে।

রাজশাহীর বাইরে থেকে আসা কয়েকজন রোগী জানান, ডাক্তারকে ফি দিয়ে দেখানোর পরও টেস্টের রিপোর্ট এশার নামাজের পর দেখার কারনে তাদের বাড়তি টাকা খরচ করে একদিন রাজশাহীতে থাকতে হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
রাজশাহী

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
রাজশাহী

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম