আজ শুক্রবার ১৭ই এপ্রিল দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই নির্মাণ কাজের অনুষ্ঠানিক সূচনা করা হয়
মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী:
রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী মীরেরচক জামে মসজিদকে ঘিরে শুরু হলো এক নতুন যাত্রা।
প্রায় ১২৭ বছরের পুরনো অবকাঠামোর পরিবর্তে এখানে নির্মিত হতে যাচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ৬ তলা বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ভবন।
নির্মাণ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
এছাড়াও এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী
সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন,
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা,
মহানগর বিএনপির আহবায়ক মামুনুর রশিদ মামুন সহ গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মুসল্লীবৃন্দ।
আধুনিক নতুন ভবনটি নির্মিত হলে মুসল্লিদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
09 Aug 2026