রাজশাহী সিটিকর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় আজ রবিবার (১৯ এপ্রিল)
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
রবিবার, 19 এপ্রিল, 2026
1 বার পঠিত
মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী:
মহানগরীর হড়গ্রাম গোরস্থানের চলমান উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি হড়গ্রাম গোরস্থানে শায়িত মহান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
প্রশাসক মহোদয় বলেন, শহীদদের ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর যথাযথ সংরক্ষণ ও উন্নয়ন অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের আশা ব্যক্ত করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
09 Aug 2026