দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

তীব্র গরমে রাজশাহীতে ৫-৬ ঘণ্টা লোডশেডিং, জনজীবনে ভোগান্তি

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 22 এপ্রিল, 2026 1 বার পঠিত
তীব্র গরমে রাজশাহীতে ৫-৬ ঘণ্টা লোডশেডিং, জনজীবনে ভোগান্তি

মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী:

 

এপ্রিল ২২, ২০২৬

তীব্র তাপপ্রবাহের মধ্যে রাজশাহীতে দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

কোথাও কোথাও প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, ফলে গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের।

বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

প্রখর রোদ ও দাবদাহে দুপুরের পর শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে পড়ে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

নগরের দড়িখড়বোনা এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম জানান, এক ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। গরমে অতিষ্ঠ হয়ে তিনি বাড়ির বারান্দায় বসে আছেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘রোদের তাপে রাস্তার পিচ গলে যাচ্ছে। এই সময় বিদ্যুৎ না থাকলে মানুষ বাঁচবে কীভাবে? গরমে প্রাণ যায় যায় অবস্থা।

শুধু নগর নয়, জেলার বেশিরভাগ এলাকাতেই একই চিত্র।

শহরে দিনে দীর্ঘ সময় লোডশেডিং হলেও রাতে কিছুটা কম থাকে, তবে গ্রামাঞ্চলে রাতেও বিদ্যুৎ থাকে না।
এতে একদিকে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে, অন্যদিকে বিদ্যুৎচালিত সেচযন্ত্র চালাতে না পেরে কৃষকরাও ক্ষতির মুখে পড়ছেন।

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই (নেসকো) পিএলসির প্রধান প্রকৌশলী (অপারেশন) জিয়াউল ইসলাম বিদ্যুতের চাহিদা ও সরবরাহ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

তিনি এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে একাধিকবার চেষ্টা করেও ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
রাজশাহী

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
রাজশাহী

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম