রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী:
রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে শ্রমিকদের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।
এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্রের মহড়া এবং দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটে। এতে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
অভিযোগ রয়েছে, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির অনুসারীরা কার্যালয়ের নিয়ন্ত্রণ নিতে ঘটনাস্থলে জড়ো হন।
এর আগে একটি ঘটনার জেরে কয়েকজন সাধারণ শ্রমিকের সঙ্গে তার সমর্থকদের বিরোধ তৈরি হয়, যা পরবর্তীতে বড় আকার ধারণ করে।
ক্ষুব্ধ শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনে নির্বাচিত নেতৃত্ব নেই এবং তারা দ্রুত নির্বাচন চান।
এ দাবিকে ঘিরেই উত্তেজনা বাড়তে থাকে বলে শ্রমিকরা জানান।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
09 Aug 2026