দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

দেশের উন্নয়নে সকল এমপি জনগণের কাছে দায়বদ্ধ: এমপি শফিকুল হক মিলন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 06 মে, 2026 1 বার পঠিত
দেশের উন্নয়নে সকল এমপি জনগণের কাছে দায়বদ্ধ: এমপি শফিকুল হক মিলন

দেশের উন্নয়নে সকল এমপি জনগণের কাছে দায়বদ্ধ: এমপি শফিকুল হক মিলন

‎

‎মোঃ জাকির হোসেন, রাজশাহী:

‎

‎রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, সরকার সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনায় দেশের সকল সংসদ সদস্য এখন জনগণের কাছে পূর্ণ জবাবদিহিতার আওতায় রয়েছেন।

‎

‎বুধবার সকাল ১১টায় পবা উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় ১১০টি অসচ্ছল পরিবারের মধ্যে মোট ৫ লাখ টাকার মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎

‎এমপি মিলন আরও জানান, পবা উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করা হবে। এর মাধ্যমে সাধারণ জনগণ ও কৃষকরা আরও সুসংগঠিতভাবে সরকারি সুবিধা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

‎

‎বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদান স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের সহধর্মিণী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ‘গণতন্ত্রের মানসকন্যা’ হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

‎

‎তাদের ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমামদের ভাতা চালু করে উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছেন বলে উল্লেখ করেন এমপি মিলন। বাংলাদেশকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন তিনি।

‎

‎পবা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সকল সরকারি সহায়তা বিতরণ করা হচ্ছে।

‎

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎

‎সহায়তা প্রাপ্ত পরিবারের সদস্যরা জানান, এই আর্থিক সহায়তা তাদের দুর্দিনে বড় স্বস্তি দেবে। তারা সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী এবং এমপি এডভোকেট শফিকুল হক মিলনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

‎

 

‎

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
রাজশাহী

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
রাজশাহী

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম