দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কমিটি দ্বন্দ্বে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ‎

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 18 মে, 2026 1 বার পঠিত
কমিটি দ্বন্দ্বে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ চরম ভোগান্তিতে হাজারো যাত্রী  ‎

 

‎

‎মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

‎রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে সোমবার সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে পরিবহন ধর্মঘটের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লা ও আন্তঃজেলা যাত্রীরা। বিশেষ করে ঢাকাগামী, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা পড়েছেন বিপাকে।

‎

‎সোমবার ভোর থেকেই রাজশাহী মহানগরীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেলেও কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। এতে জরুরি কাজে বাইরে যাওয়া মানুষজনকে বিকল্প পরিবহন খুঁজতে হিমশিম খেতে হয়। অনেক যাত্রী টিকিট কেটে টার্মিনালে এসে বাস বন্ধের খবর শুনে ক্ষোভ প্রকাশ করেন।

‎

‎শ্রমিক সূত্রে জানা গেছে, রোববার কেন্দ্রীয়ভাবে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষিত এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে শ্রমিকদের একটি বড় অংশ। তাদের অভিযোগ, তৃণমূল শ্রমিকদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে।

‎

‎এর প্রতিবাদে সোমবার সকাল থেকেই ক্ষুব্ধ শ্রমিকদের একাংশ রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। ফলে নগরীর শিরোইল বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারে অচলাবস্থা তৈরি হয়।

‎

‎রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আমরা এই কমিটির অধীনে বাস পরিচালনা করতে চাই না। শ্রমিকদের মতামত ছাড়া গঠিত কমিটি মেনে নেওয়া সম্ভব নয়। তাই সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।

‎

‎অন্যদিকে নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম দাবি করেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন এই কমিটি অনুমোদন করেছে। তিনি বলেন,

‎কিছু ব্যক্তি কমিটিতে স্থান না পাওয়ায় তারা বাস চলাচল বন্ধ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা দ্রুত সমস্যার সমাধানে কাজ করছি।

‎

‎এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই গুরুত্বপূর্ণ কাজ, চিকিৎসা, চাকরির পরীক্ষা ও অফিসের উদ্দেশ্যে যাত্রা করতে না পেরে বিপাকে পড়েন।

‎

‎ঢাকাগামী যাত্রী এক যাত্রী বলেন,

‎দুই দিন আগে দেশ ট্রাভেলসের দুপুর ১১টার বাসের টিকিট কেটেছিলাম। আজ টার্মিনালে এসে জানতে পারলাম বাস বন্ধ। পরে টাকা ফেরত দিয়েছে। কিন্তু আজই ঢাকায় পৌঁছানো জরুরি। এখন কীভাবে যাব বুঝতে পারছি না।

‎

‎একই ধরনের ভোগান্তির কথা জানান আরও অনেক যাত্রী। কেউ মাইক্রোবাস, কেউ ট্রেন, আবার কেউ ভেঙে ভেঙে যাত্রার চেষ্টা করছেন। তবে অতিরিক্ত চাপের কারণে বিকল্প পরিবহনেও দেখা দিয়েছে সংকট।

‎

‎পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্টদের পক্ষ থেকে আলোচনা চললেও শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী থেকে কোনো রুটেই বাস চলাচল শুরু হয়নি।

‎

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
রাজশাহী

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
রাজশাহী

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম