পাঁচবিবিতে গার্মেন্টস কর্মীকে নিয়ে বিবাহিত যুবকের প্রকাশ্যে অবস্থান এলাকায় চাঞ্চল্য
জয়পুরহাট প্রতিনিধি:
মোঃ আব্দুল মতিন প্রধান
স্থানীয় ও গ্রামবাসী সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের নিছিমপুর গ্রামের মোঃ আশরাফের মেয়ে নাদিয়া জাহান (২০) সাভারের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। সেখানে কাজের সুবাদে রংপুরের তারাগঞ্জ উপজেলার বিবাহিত যুবক রিফুল সরকারের সাথে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ জুলাই ২০২৬ তারিখে নাদিয়া ওই যুবককে নিয়ে নিছিমপুর গ্রামে নিজের বাবার বাড়িতে আসেন। এরপর থেকে কোনো প্রকার সামাজিক বা আইনি বিয়ে (রেজিস্ট্রি) ছাড়াই তারা একই রুমে বসবাস করতে শুরু করেন।
এদিকে রিফুল সরকারের এই এলাকায় অবস্থানের খবর পেয়ে তাঁর প্রথম স্ত্রী হ্যাপি খাতুন গত দুদিন আগে নিছিমপুর গ্রামে এসে হাজির হন। প্রথম স্ত্রীর আসার বিষয়টি টের পেয়ে রিফুল তড়িঘড়ি করে প্রেমিকা নাদিয়াকে সাথে নিয়ে পাঁচবিবি উপজেলার বারকান্দি গ্রামে নাদিয়ার নানা হযরত আলীর বাড়িতে গিয়ে আত্মগোপন করে বিয়ের প্রস্তুতি গ্রহণ করে।
ইতি মধ্যে গত ৩০ মে বারকান্দি গ্রামবাসী রিফুলের প্রথম স্ত্রীর দ্বিতীয় বিয়ের অনুমতি, ডির্ভোসের কপি চাইলে তা দিতে ব্যর্থ হয় এ নিয়ে বিবাহিত যুবক রিফুল ও নাদিয়ার বিয়ে দেওয়া এবং না দেওয়া নিয়ে নাদিয়ার পরিবার ও গ্রামবাসীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ঝামেলার সৃষ্টি হয়। এলাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিলে বিষয়টি স্থানীয় নন্দীগ্রাম পুলিশ ফাঁড়িকে জানানো হয়। খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জের নির্দেশে দ্রুত একদল পুলিশ (ফোর্স) ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং উদ্ভূত পরিস্থিতি সামাল দেন এবং গ্রাম বাসির অনুরোধে বিয়ে পন্ড হয়।
পরবর্তীতে নাদিয়ার বাবা ঐ রাতে রাত ১২ টার পরে গোপনে তার মেয়ে ও রিফুলকে তার নিজ গ্রাম নিছিমপুরে নিয়ে আসে এবং পূনরায় বিয়ের প্রস্তুতি গ্রহণ করে । এখানেও গ্রামবাসীর বাঁধার সম্মুখীন হয়ে বিয়ে বন্ধ হয়। বিয়ে বন্ধ হলেও ছেলে ও মেয়ে তার বাসায় এখনো অবস্থান করছে।
তর্থ্য সুএে জানা যায় রংপুরের ছেলে রিফুল সরকার ও কুষ্টিয়ার মেয়ে মোছাঃ হ্যাপি খাতুনের সামাজিক ও পারিবারিক ভাবে ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং দুজনেই সাভারের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরী করে । হ্যাপি বলেন আমি দুই মাসের অন্তঃসত্ত্বা । গত ২৬ মে ঈদের খরচের টাকা উত্তোলন করার কথা বলে আমার কাছ থেকে বুথ কার্ড নিয়ে বাসা হতে বের হন । এরপর থেকে সে নিখোঁজ পরবর্তীতে আমি জানতে পারি রিফুল জয়পুরহাটের পাঁচবিবির মেয়ে নাদিয়া সাথে রয়েছে । হ্যাপির সংসারে থেকেও রিফুল আরও অসংখ্য মেয়ের সাথে পরকীয়া করে অনেক মেয়ের সংসার নষ্ট করেছে।
নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির এসআই আসাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রথম স্ত্রীর পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026