দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

গলাচিপা নতুন পর্যটন কেন্দ্র

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 02 জুন, 2026 1 বার পঠিত
গলাচিপা নতুন পর্যটন কেন্দ্র

মোহাম্মদ শোয়েব মাহমুদ উপজেলা প্রতিনিধি,গলাচিপা, পটুয়াখালী । কখনো কি এমন হয়েছে,একটা অচেনা স্থান হঠাতই মানুষের প্রিয় ভ্রমণ স্থান হয়েছে। গলাচিপার দক্ষিন প্রান্তে অবস্থিত ঠিক এমনই এক বিস্ময় তৈরি করেছে পানপট্টি লঞ্চঘাট। দুপুরের পর থেকেই স্থানটি যেন প্রাণের স্পন্দনে ভরে ওঠে। আগুনমুখা নদীর পাড় ঘেঁষে লঞ্চ ঘাটতিতে দেখা যায় সারি সারি মানুষের ভিড়। নারী, পুরুষ শিশু ও বয়স্ক মানুষের পদচারণায় ঘাট টি জুড়ে তৈরি হয় উৎসবের মতো পরিবেশ।সূর্য পশ্চিমে হেলে পড়লে বাতাসে মিশে যায় এক অদ্ভুত প্রশান্তি। খোলা হাওয়ায় দাঁড়িয়ে মানুষ জন চোখ ভরে দেখে রঙিন আকাশ, আর সেই আলোয় জ্বলজ্বল করে ওঠে চারপাশের নদীর ঢেউ।শহরের কোলাহল থেকে কিছুটা দূরে থাকায় এখানে পাওয়া যায় এক অন্যরকম শান্তি। তাই ছুটির দিনে ঢল নামে দর্শনার্থীদের। কেউ বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠে, কেউ পরিবার নিয়ে নিরাপদে হাটে আবার কেউবা হাতে মোবাইল নিয়ে ধারণ করে রঙিন মুহূর্তগুলো। হাসি আনন্দের শব্দে তখন গোটা লঞ্চঘাট মুখরিত হয়ে ওঠে।এই ভিরে ধীরে ধীরে স্থানীয় উদ্যোক্তারা বসে যান অস্থায়ী দোকান নিয়ে। গরম চা থেকে শুরু করে ঝাল মুড়ি খেলনা থেকে ছোটখাটো সামগ্রী সবকিছুই মিলে এই লঞ্চ ঘাটে। একদিকে মানুষের বিনোদন অন্যদিকে ব্যবসার সুযোগ। দুই মিলিয়ে এখানে গড়ে উঠেছে এক অস্থায়ী মেলা। নির্মাণাধীন এই স্থানটি শুধু পর্যটন নয় আরো বড় সম্পদ নিয়ে আসছে। দর্শনার্থীরা মনে করেন আগে শহরে খোলা জায়গার অভাব ছিল এখন তারা বিকেলে খোলা হাওয়া উপভোগ করতে পারেন।পরিবার নিয়ে নির্ভয়ে সময় কাটাতে পারেন।কারো কারো আশা কাজ শেষ হলে এই স্থানটি আরো সাজানো হবে আর তখন এটি হয়ে উঠবে গলাচিপা পানপট্টির অন্যতম আকর্ষণ।যেন একটি লঞ্চঘাট নয় বরং মানুষকে নতুন করে জীবন ছুঁয়ে দেখার ডাক দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম