বাহুবলে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ৬ নম্বর মিরপুর ইউনিয়নের ভুগলি গ্রামে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুন ২০২৬) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় উপজেলার ভুগলি গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় প্রকাশ্যে জুয়া খেলার দায়ে মো. নেওয়াজ আলী (৫৬) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় The Public Gambling Act, 1867 এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় বাহুবল থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ, পুলিশ সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুয়া একটি সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর এবং অনেককে ঋণের বোঝায় জর্জরিত করে। তাই জুয়া থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোথাও জুয়া খেলার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026