দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

জীবননগর থানা পুলিশের হাতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 04 জুন, 2026 1 বার পঠিত
জীবননগর থানা পুলিশের হাতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

 

 

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গা

জীবননগর উপজেলার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন ) ভোরের দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মেদিনীপুর গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে নজরুল ইসলাম (৪৪) ও কয়া গ্রামের সাহাবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩০)।

 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে বেলা বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম