৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মোহাম্মদ শোয়েব মাহমুদ। উপজেলা প্রতিনিধি, গলাচিপা
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ মো. লিটন হাওলাদার নামে এক যুবককে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাসের নেতৃত্বাধীন পুলিশ দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. লিটন হাওলাদার মৃত রুহুল আমিন হাওলাদারের ছেলে। তার বাড়ি উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026