দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 07 জুন, 2026 1 বার পঠিত
পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

 

 

মোঃ আব্দুল মতিন প্রধান

দৈনিক দেশ প্রতিদিন

জেলা প্রতিনিধি

 

​জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আনারুল ইসলাম (৪২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার আউলাই ইউনিয়নের কাঁকড়া পিংলু গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ​নিহত আনারুল ইসলাম ওই গ্রামের মো. উমেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন পরিশ্রমি কৃষক ও মৎস্য চাষী ছিলেন বলে জানা গেছে।

 

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আনারুল ইসলাম নিজ বাসায় ইলেকট্রিকের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

​এদিকে আনারুল ইসলামের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কাঁকড়া পিংলু গ্রামসহ আশে পাশের গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস । ​আওলাই ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার মোঃ আবু বক্কর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত ইলেকট্রিক কাজ করার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। পথেই তার মৃত্যু হয়েছে এবং এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম