ট্রাকচাপায় যুবদল-ছাত্রদলের ২ নেতা নিহত
মোহাম্মদ আবু সালেহ:স্টাফ রিপোর্টার
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুঁড়ি এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জালকুঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
নিহতরা হলেন–ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী ও তাঁর সঙ্গে থাকা কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই দুই নেতা মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে জালকুঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026