দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

গোপন অভিযানে গাঁজা চাষি আটক জব্দ ৩টি গাঁজা গাছ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 11 জুন, 2026 1 বার পঠিত
গোপন অভিযানে গাঁজা চাষি আটক জব্দ ৩টি গাঁজা গাছ

 

 

আসিফ বিল্লাহ (সুনামগঞ্জ প্রতিনিধি): সুনামগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনটি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১১জুন) দুপুরে সদর মডেল থানার পুলিশের পরিচালিত এ অভিযানে গৌরারং ইউনিয়নের হরিনগর গ্রামের বিকাশ দাস (৪২) নামে এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। তিনি মৃত নিধান দাসের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই ফরিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে হরিনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বিকাশ দাসের বাড়ির ছাদ থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাঁজা গাছসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারি বা মাদক চাষিকে ছাড় দেওয়া হবে না।”

 

স্থানীয়দের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান ইতিবাচক ভূমিকা রাখছে। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম