পাঁচবিবির পুলিশ কনস্টেবল রানা মাসুদ সাময়িক বরখাস্ত
মোঃ আব্দুল মতিন প্রধান
জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের সন্তান পুলিশ কনস্টেবল মোঃ রানা মাসুদ তার নিখোঁজ মেয়েকে উদ্ধারে মামলা করতে গিয়ে কর্মসহলের ওসির বিরুদ্ধে অনৈতিক আর্থিক লেনদেনের শর্ত ও অসহযোগিতার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বক্তব্য দেওয়ায় তাকে প্রশাসনিক কারনে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগী ওই পুলিশ সদস্য বর্তমানে বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত আছেন ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ মে তার ১৭ বছর ৯ মাস বয়সী মেয়ে তামান্না খাতুন বাড়ি থেকে নিখোঁজ হলে তার বাবা রানা মাসুদ বিভিন্ন মিডিয়ায় মেয়ে তামান্না অপহরণ হয়েছে বলে দাবি করেন এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা নিতে তিনি প্রথমে বগুড়ার আদমদীঘি থানা ও পরে পাঁচবিবি থানায় যোগাযোগ করলে, উভয় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মামলা দায়েরের প্রক্রিয়ায় তার কাছে বড় অঙ্কের অনৈতিক সুবিধা দাবি করেন এবং অসহযোগিতা করেন বলে রানা মাসুদ অভিযোগ করেন।
কোথাও মেয়ের সন্ধান না পেয়ে এবং সহকর্মীদের কাছ থেকে এমন আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়ে ক্ষোভে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে পুলিশের কিছু কর্মকর্তার অবহেলা ও আর্থিক অনিয়মের তীব্র সমালোচনা করেন। একজন কর্মরত পুলিশ সদস্যের এমন প্রকাশ্য বক্তব্য জেলা পুলিশের নজরে আসলে প্রাতিষ্ঠানিক নিয়ম ও নির্ধারিত কর্মকর্তাদের এড়িয়ে সমালোচনার দায়ে তাকে আদমদীঘি থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন, বাহিনীর সদস্য হিসেবে সামাজিক মাধ্যমে সরাসরি অভিযোগ করা নিয়মের পরিপন্থী হলেও, উত্থাপিত অনৈতিক লেনদেনের বিষয়টি এবং মেয়ে নিখোঁজের ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে একজন বাবার অসহায়ত্বের বিষয়টি বিবেচনা করে মেয়েটিকে দ্রুত উদ্ধার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026