দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বন্দরে মাদক বিরোধী অভিযান কুখ্যাত মাদক ব্যবসায়ী সুফিকে ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও শিবানী সরকার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 11 জুন, 2026 1 বার পঠিত
বন্দরে মাদক বিরোধী অভিযান কুখ্যাত মাদক ব্যবসায়ী সুফিকে ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও শিবানী সরকার

 

 

মোহাম্মদ আবু সালেহ: স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী সুফিকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধীকে ১ বছরের বিনাশ্রম কারাদ- এবং নগদ অর্থদ- প্রদান করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে পরিচালিত এই সফল অভিযানের পর স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদনগর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে চিহ্নিত মাদক কারবারি সুফিকে ৫ পিছ ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পরপরই বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় গ্রেফতারকৃত সুফি নিজের অপরাধ স্বীকার করলে বিজ্ঞ বিচারক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদ- এবং নির্দিষ্ট অংকের অর্থদ- প্রদানের রায় ঘোষণা করেন। রায়ের পর সাজাপ্রাপ্ত আসামীকে পুলিশি পাহারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল সুফি, যা নিয়ে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। অবশেষে সে সাজাপ্রাপ্ত হওয়ায় মাহমুদনগরবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা এসআই মনির হোসেন ও ইউএনও শিবানী সরকারের এই সাহসী ও ত্বরিত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, বন্দর উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম