দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নামে এক যুবকের মৃত্যু 

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 14 জুন, 2026 1 বার পঠিত
কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নামে এক যুবকের মৃত্যু 

 

কুলাউড়া উপজেলা প্রতিনিধি আবদুল ওয়াদুদ

 

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি শরীফপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিচিনপুর গ্রামের বাসিন্দা এবং অজিব আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায়, বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারে চলছে আহাজারি।

 

নিহতের স্বজনরা অভিযোগ করেন, সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মুজিবুর রহমান প্রাণ হারিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে বিজিবির ৪৬ বেটেলিয়ান লেফটেন্যান্ট কর্নেল সরকার হাসিব মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সন্ধ্যা প্রায় ৭টার দিকে বিএসএফের ফায়ারের শব্দ শুনে বিজিবি সদস্যরা ঘটনাটির খোঁজখবর নেওয়া শুরু করেন।

 

পরবর্তীতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে জানায়, একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

 

পরে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়ে জানা যায়, তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিচিনপুর গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান।”

তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকায় অতীতেও বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এ ঘটনায় সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম