চুয়াডাঙ্গা উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরীতে বহিষ্কৃত জামায়াত নেতা আবু বাক্কার বিরুদ্ধে বিএনপি সমর্থক আজু মন্ডলকে মেরে রক্তাক্ত জখমের
অভিযোগ উঠেছে
জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
কিন্তুু তা অস্বীকার করেছেন আবু বাক্কা।তিনি জানিয়েছেন আমি তাকে একটা লাথি মারলে সে পড়ে গিয়ে ইটে তার মাথায় আ”ঘা”ত লাগে।
জানাগেছে,চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামের মৃত. সাদের মন্ডলের ছেলে আজু মন্ডল ও একই গ্রামের মৃত. দুলু মন্ডলের আবু বাক্কার সাথে মোবাইলে সার তোলার বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও তর্কবির্তক হয়।এরই জেরে বৃহস্পতিবার আজু মন্ডল বাড়িতে যাবার পথে তেঘরী গ্রাম পুলিশ শাহীনের দোকানের সামনে পৌঁছালে আবু বাক্কা মোটরসাইকেলে এসে বস্তুার মধ্যে থাকা দা সহ তার মাথায় আঘাত করে। এতে র’ক্তা’ক্ত জখম হয় আজু মন্ডল। এ বিষয়ে অভিযুক্ত আবু বাক্কা বলেন,আমার নিয়ে বিভিন্ন জায়গায় মিথ্যা অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছে।খারাপ আচরণ ও গালিগালাজ করেছে। এজন্য মোবাইলে তর্ক বির্তক হয়।সে আমাকে যা করবি কর বলে অশালীন আচরণ করে। এজন্য আমি তাকে চলতি পথে থামিয়ে একটা লাথি মেরেছি।পড়ে গিয়ে তার মাথা ইটের সাথে লেগে জ’খ’ম হয়।
এ বিষয়ে স্থানীয় তিতুদহ ক্যাম্পের ইনচার্জ অরুপ কুমার দৈনিক মাথাভাঙ্গাকে জানান, সার নিয়ে গোলযোগ বিষয়টি আমি শুনেছি।ভুক্তভোগী হাসপাতালে গিয়েছে চিকিৎসা নিয়ে যদি থানায় মামলা বা অভিযোগ দেয়।তাহলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026