দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও কাশপিয়া তাসরিন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 14 জুন, 2026 1 বার পঠিত
পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও কাশপিয়া তাসরিন

 

মোঃ আব্দুল মতিন প্রধান

জয়পুরহাট জেলা প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে । ​আজ ১৩ই জুন (শনিবার) সকালে উপজেলার উচাই বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাশপিয়া তাসরিন।

​উচাই বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নওশাদ আলীর উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বন কর্মকর্তা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল । এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বৃক্ষরোপণকালে উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন। তিনি উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ির আঙিনা এবং রাস্তার দু’পাশে সর্বস্তরের জনগণকে বেশি করে গাছ লাগানোর পরামর্শ ও আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম