ফতুল্লায় আবারো মাদকবিরোধী অভিযান ০২ মাদক কারবারি গ্রেপ্তার ১ গ্রাম হিরোইন উদ্ধার
মোহাম্মদ আবু সালেহ: স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম-এর নেতৃত্বে থানার একটি আভিযানিক দল ১৪ জুন দুপুর সাড়ে ১টার দিকে পশ্চিম ধর্মগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. সিরাজুল ইসলাম (৫৫) ও মো. হাসেম (৬০)-কে আটক করা হয়। এ সময় তাদের দখলে থাকা একটি লাল কাপড়ের টুকরার ভেতরে ছোট সাদা পলিথিনে মোড়ানো ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয় যাচাইয়ে (পিসিপিআর) পূর্বে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026