নবীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক আক্তার
মো:নূরুল ইসলাম (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বুধবার(১৭জুন) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা পয়েন্ট থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আক্তার। তিনি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
নবীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি জয়নগর ও বেতাপুর এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত কয়েকজন ব্যক্তি পুনরায় নবীগঞ্জ বাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার নির্দেশে এসআই জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল গন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে আক্তারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026