নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ৪
মোস্তফা মিয়া, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন এক পক্ষের এবং ১ জন প্রতিপক্ষের সমর্থক বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নীলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। অনিক দড়িগাঁ এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং নাজিম উদ্দিন গ্রুপের সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর থেকে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজনকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে আগ্নেয়াস্ত্র হাতে অবস্থান নিতে দেখা যায়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে অনিক, রাজু, মোবারক, সুমন ও কাশেমের নাম জানা গেছে।
গুলিবিদ্ধ অনিকসহ কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় অনিক মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, সংঘর্ষে মোট ৪ জন নিহত হয়েছেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ, র্যাব ও উপজেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করেছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026