মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অভিযানঃ মনোহরদী ও রায়পুরায় ২ মাদকসেবী ও ব্যবসায়ীকে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী | ১৬ জুন ২০২৬
নরসিংদী জেলা প্রশাসনের নির্দেশে জেলার বিভিন্ন উপজেলায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১৬ জুন ২০২৬ তারিখে মনোহরদী ও রায়পুরা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
মনোহরদীতে মাদক সেবনরত অবস্থায় আটক, ৬ মাসের কারাদণ্ড
অদ্য ১৬ জুন ২০২৬ তারিখ, মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের একদুয়ারিয়া নামক এলাকায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় মোশাররফ হোসেন (৩৫) নামক এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটক মোশাররফ হোসেন ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, তিনি দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর এসআই সাহিদার নেতৃত্বে একটি দল উক্ত স্থানে অভিযান চালালে মোশাররফ হোসেনকে মাদক সেবনের সরঞ্জামাদিসহ আটক করে। ঘটনাস্থলে মাদক সেবনের বিভিন্ন আলামত পাওয়া যায়। অপরাধী নিজের দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর এসআই জনাব সাহিদা। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া।
অন্যদিকে, রায়পুরা উপজেলায় অন্য একটি অভিযানে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে। আজ ১৬ জুন ২০২৬, সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকায় রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
উক্ত অভিযানে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে—মাদক ব্যবসায়ীর বাবা নিজেই তার ছেলের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন এবং ছেলের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন। বাবার অভিযোগ ও সাক্ষ্যের ভিত্তিতে অপরাধীকে ১০০/- টাকা অর্থদণ্ড এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায়পুরা থানা পুলিশের সহায়তায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি নরসিংদী জেলা প্রশাসন আজ অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে মোট ৩,৬০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নরসিংদী জেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজ থেকে মাদক নির্মূল এবং অবৈধ গ্যাস সংযোগের মতো অপরাধ বন্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026