পাঁচবিবির পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত
মোঃ আব্দুল মতিন প্রধান
জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৮ জুন (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যালয় কক্ষে বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে সকাল থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ৬৬০ জন ভোটারের মধ্যে ৩৪৫ জন ভোটার ভোট প্রদান করেন এবং অভিভাবক সদস্য পদের জন্য মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উক্ত নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন কুমার কুন্ডু। ঘোষিত ফলাফল অনুযায়ী, মহিলা অভিভাবক সদস্য পদে ২৭৬ ভোট পেয়ে মোছাঃ সুলতানা (মই প্রতীক) এবং ২৬০ ভোট পেয়ে জেসমিন বেগম (মোড়গ প্রতীক) বিজয়ী হয়েছেন। অন্যদিকে, পুরুষ অভিভাবক সদস্য পদে ২৭৪ ভোট পেয়ে রুবেল মাহমুদ (বই প্রতীক) এবং ২৭০ ভোট পেয়ে আল আমিন (গোলাপ ফুল প্রতীক) বিজয়ী হন।
নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বড়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল এবং ধলটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম জহুরুল হক চৌধুরী। এছাড়া অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান মিঠু নির্বাচন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026