পাঁচবিবিতে প্যারালাইসিস আক্রান্ত ভূমিহীন দুলু মিয়ার পরিবারে চরম অনাহার-অসহায়ত্ব
মোঃ আব্দুল মতিন প্রধান
জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের নিসিমপুর গ্রামে ৮০ বছর বয়সী ভূমিহীন বৃদ্ধ প্যারালাইসিস রোগী মোঃ দুলু মিয়ার পরিবারে নেমে এসেছে চরম মানবিক বিপর্যয়। নিজের কোনো জমি বা মাথা গোঁজার ঠাঁই না থাকা এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে প্যারালাইসিস (পক্ষাঘাতগ্রস্ত) রোগে আক্রান্ত হয়ে সম্পূর্ণ শয্যাশায়ী। অর্থাভাবে তার চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুমুঠো অন্নসংস্থান করাই এখন পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
১৯ জুন (শুক্রবার) মোঃ দুলু মিয়ার নিজ বাসায় গিয়ে আমরা জানতে পারি, তার এই ঘোর বিপদে পাশে দাঁড়ানোর মতো পরিবারে কেউ নেই। তার একমাত্র সন্তানও একজন জন্মগত শারীরিক প্রতিবন্ধী। অন্যদিকে, তার ৭৫ বছর বয়সী বৃদ্ধা স্ত্রী নিজেও বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত এবং চলনশক্তিহীন। এই বয়সে এসেও অসুস্থ স্ত্রীকেই এখন পক্ষাঘাতগ্রস্ত স্বামী ও প্রতিবন্ধী সন্তানের দেখভালের পুরো দায়িত্ব একা পালন করতে হচ্ছে, যা তার সাধ্যের অতীত।
একদিকে ভূমিহীন থাকার কষ্ট, অন্যদিকে ঘরে দুটি প্রতিবন্ধী ও অসুস্থ প্রায়, সব মিলিয়ে নিসিমপুর গ্রামের এই অসহায় পরিবারটির দিন কাটছে আধপেটা বা অনাহারে। ৮০ বছরের এই বৃদ্ধ ও তার পরিবারের জীবন বাঁচাতে এবং উন্নত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবান, মানবিক সংগঠনগুলোর প্রতি জরুরি ভিত্তিতে সাহায্যের হাত বাড়ানোর আকুল আবেদন জানানো হয়েছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল বক্কর ছিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন দুলু মিয়ার সংসার কিছুই পায় না কিছুই না বর্তমানে অর্ধাহার ও অনাহারে চলছে। পরিবারটি একেবারে অসহায়। তার কোন জমিজমা নেই পরের জায়গায় কোন মতে ঘর করে পরিবার নিয়ে বসবাস করছেন। তাকে সাহায্য সহযোগিতা করা আমাদের একান্ত কাম্য। পরিবারটিকে বেঁচে থাকার জন্য মানবিক দৃষ্টি দেওয়া প্রয়োজন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026