দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বগুড়া গাবতলী’তে মহিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত 

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 20 জুন, 2026 1 বার পঠিত
বগুড়া গাবতলী’তে মহিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত 

 

উপজেলা গাবতলী স্টাফ রিপোর্টার মো সিহাব ইসলাম

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা.জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার বগুড়া গাবতলীর সোনারায় জামিরবাড়িয়া স্থানীয় হাইস্কুল মাঠে মহিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খেলা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। খেলায় অংশ নেয় আরাফাত রহমান মহিলা ফুটবল একাদশ পঞ্চগড় বনাম রক্সী ফুটবল একাডেমি গাবতলী। খেলায় গোলশূন্য সমতা হলে টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হন রক্সি ফুটবল একাডেমি গাবতলী।

সোনারায় ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান মোঃ রাজা মন্ডল এর সভাপতিত্বে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম (বিপ্লব) ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাব্বিরের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মন্ডল, বিএনপির নেতা আব্দুল মোত্তালেব মতো। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট জহুরুল হক, বিএনপি নেতা মোমিনুল হাসান দিপু, উপজেলা যুবদল নেতা শিপন মিয়া, সোনারায় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহ সুলতান।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সানজিদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক রক্সি আহম্মেদ, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিব হাসান ও সদস্য সচিব শফিক আহম্মেদ। জেলা ছাত্রদল নেতা ফজলে রাব্বি, গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, রেজা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, ডিউ তালুকদার, দপ্তর সম্পাদক সম্রাট হাসান দোয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুল ইসলাম সম্রাট, যোগাযোগ বিষয়ক সম্পাদক আহসান হাবিব লিখন, সোনারায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক দুলাল করিম, ছাত্রদল নেতা মেহেদী হাসান পেস্তা, জামির বাড়িয়া হাট জনকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, জামির বাড়িয়া একতা সংঘের সভাপতি মোমিনুল হাসান মমিন প্রমূখ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম