অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে পরিষ্কার হলো রামু চৌমুহনীর ময়লা
আব্দুল্লাহ আল নোমান, স্টাফ রিপোর্টার, রামু
দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনায় জনদুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল রামু উপজেলার ব্যস্ততম এলাকা চৌমুহনী। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ হয়ে পড়েন পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্রুত হস্তক্ষেপ করেন। তাঁর নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিচ্ছন্নতা কর্মীরা অভিযান চালিয়ে চৌমুহনী এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে।
এ সময় স্থানীয়রা ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত তদারকির দাবি জানান।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের এ সমস্যার সমাধান হওয়ায় এখন পরিবেশ অনেকটা স্বস্তিদায়ক হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের দ্রুত পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানান।
সচেতন মহলের মতে, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রামু গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026