দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুলাউড়ায় হুমকিদাতাদের বিচারের দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 21 জুন, 2026 1 বার পঠিত
কুলাউড়ায় হুমকিদাতাদের বিচারের দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন

 

কুলাউড়া প্রতিনিধি আব্দুল ওয়াদুদ

মৌলভীবাজারের কুলাউড়ায় ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননাকর মন্তব্য এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুলাউড়া উপজেলা শাখা।

শনিবার (২০ জুন) দুপুরে পৌরশহরের চৌমুহনী এলাকায় আয়োজিত এ মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা অবমাননাকর বক্তব্য ও ধর্মীয় উসকানির তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুজিত দে’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক ডা. অরুনাভ দে, সদস্য সচিব অজয় দাস, সদস্য ভানু পুরকায়স্থ, তুষার কান্তি দে চৌধুরী, চিত্তরঞ্জন মল্লিক, কান্ত দেব, পৌর আহ্বায়ক বিচিত্র রঞ্জন দে, সদস্য সুদ্বীপ আচার্য ও সুজিত দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উপাসনালয়ের বিরুদ্ধে হুমকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অশনিসংকেত। তারা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম