দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ফতেপুরকে একটি আধুনিক ও উন্নত পর্যটন ইউনিয়ন হিসেবে গড়ে তুলব: সাবেক চেয়ারম্যান মাস্টার আমিনুর রহমান চৌধুরী :সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায়

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 21 জুন, 2026 1 বার পঠিত
জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ফতেপুরকে একটি আধুনিক ও উন্নত পর্যটন ইউনিয়ন হিসেবে গড়ে তুলব: সাবেক চেয়ারম্যান মাস্টার আমিনুর রহমান চৌধুরী :সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায়

 

স্টাফ রিপোর্টার  মাওঃ তাজউদ্দিন তালুকদার গোয়াইনঘাট উপজেলা,:- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৬নং ফতেপুর ইউনিয়নে ধীরে ধীরে নির্বাচনী আবহ তৈরি হচ্ছে। এখনো আনুষ্ঠানিক কোনো প্রচারণা বা গণসংযোগ শুরু না হলেও চায়ের আড্ডা, হাট-বাজার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় জনপরিসরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

এই আলোচনায় যাঁদের নাম বিশেষভাবে উঠে আসছে, তাঁদের অন্যতম সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষক মাস্টার আমিনুর রহমান চৌধুরী। শিক্ষকতা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং পূর্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কারণে তিনি স্থানীয়দের কাছে সুপরিচিত একটি নাম।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো এখন পর্যন্ত তিনি কোনো ধরনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, গণসংযোগ বা মতবিনিময় কর্মসূচি শুরু করেননি। তবুও স্থানীয় পর্যায়ে তার উন্নয়ন ভাবনা ও সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে।

 

দৈনিক দেশ প্রতিদিন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ফতেপুরকে একটি আধুনিক ও উন্নত পর্যটন ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, ফতেপুর ইউনিয়নের সবচেয়ে বড় সম্ভাবনা হলো রাতারগুল কেন্দ্রিক পর্যটন খাত। পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা গেলে এই অঞ্চলকে একটি মডেল পর্যটন ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে,

তিনি বলেন, তার উন্নয়ন পরিকল্পনায় থাকবে শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ এবং স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক ইউনিয়ন পরিষদ গঠন করা।

এদিকে স্থানীয় বাসিন্দা দের মতে, এখনো নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি এবং প্রচারণাও শুরু হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ও গ্রামীণ জনপরিসরে আলোচনা দিন দিন আরও সক্রিয় হয়ে উঠছে।

সব মিলিয়ে ফতেপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এখনই একটি নীরব নির্বাচনী উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে, যেখানে উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম