নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুলে বিজ্ঞান মেলা ‘দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো অনুষ্ঠিত
মোস্তফা মিয়া,নরসিংদী।
তরুণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল এন্ড হোমস্-এর বিদ্যালয় প্রাঙ্গণে আজ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক বিজ্ঞান মেলা “The Grand Science Expo”। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও আকর্ষণীয় বিজ্ঞান প্রজেক্টসমূহ প্রদর্শন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। তিনি শিক্ষার্থীদের স্টলসমূহ ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন সৃষ্টিশীল ও প্রযুক্তিগত প্রজেক্টের ভূয়সী প্রশংসা করেন। সভ্যতার বিকাশে এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা তৈরি করতে এবং ভবিষ্যৎ বৈজ্ঞানিক চ্যালেঞ্জ মোকাবিলায় দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে তিনি জানান।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আয়োজক কমিটির সদস্যবৃন্দ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026