দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

পাঁচবিবিতে পৌর ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 21 জুন, 2026 1 বার পঠিত
পাঁচবিবিতে পৌর ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

​মোঃ আব্দুল মতিন প্রধান

জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌর ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১শে জুন রবিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু তাহের।

​উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, বিএনপি নেতা আহসান হাবীব, সাবেক ছাত্রদল নেতা জনাবুর রহমান জনি এবং পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা গুলশান আরা গেলিন।

​সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, যুবদল নেতা রিপন আকন্দ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল ও সদস্য সচিব নাহিদ হাসান। এছাড়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক রাফসান জানী রাব্বি, মহিলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি দুলালী খাতুনসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য দলীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

​মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর দেন। তারা বলেন, আগামীতে অনুষ্ঠিতব্য পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে এখন থেকেই একযোগে এবং ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম