সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বরিশাল-কাউনিয়ার এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিএম সজিব শরিয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আজিজ বেপারী (৬৫)। তিনি বরিশাল জেলার কাউনিয়া থানার ৭নং পলাশপুর এলাকার আজহার বেপারীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ ২১ জুন ২০২৬ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১৩:৪৫ ঘটিকায় সখিপুর থানার এসআই (নিঃ) তাজেল ইসলাম খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরশিনগর ইউনিয়নের মৃধা কান্দি সাকিনের জনৈক মুজা হাওলাদারের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিলেন।
চেকপোস্ট চলাকালীন মোঃ আজিজ বেপারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার শরীরের সাথে সাদা স্কচটেপ দিয়ে পেঁচানো এবং সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৭০০ (সাত শত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে সখিপুর থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026