নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা শিক্ষার্থী নিহত, আহত ১
মোস্তফা মিয়া নরসিংদী
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। তারা মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে মাদরাসার অজুখানায় অজু করছিলেন কয়েকজন শিক্ষার্থী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তানশির বিল্লাহ জানান, বজ্রপাতে আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর একজন শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে চার শিক্ষার্থী আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীদের পরিবার ও স্বজনদের মাঝে চলছে গভীর শোক ও আহাজারি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026