দর্শনার শতবর্ষী ঐতিহ্যের অবসান: ঝড়ে উপড়ে গেল ঐতিহাসিক বটগাছ, পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ
(জীবননগর প্রতিনিধিঃ)
(ইন্তাজুল ইসলাম সাগর)
দর্শনার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম সাক্ষী, সবার প্রিয় ঐতিহাসিক বটতলার বটগাছটি আজকের আকস্মিক ঝড়ে উপড়ে গেছে। বছরের পর বছর ধরে যে গাছটি দর্শনাবাসীকে ছায়া দিয়ে এসেছে, বহু স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিল, তার এমন পরিণতিতে সমগ্র দর্শনাবাসী আজ গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
দর্শনার এই অপূরণীয় ক্ষতির খবর পাওয়া মাত্রই অত্যন্ত আন্তরিকতার সাথে পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের মাননীয় প্রশাসক এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ ভাই।
ঘটনাটি জানার পর তিনি দর্শনাবাসীর মতোই গভীর দুঃখ ও মর্মবেদনা প্রকাশ করেন। একই সাথে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে জানান:
”খবরটি শোনামাত্রই আমি জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পাঠিয়েছি। ইনশাআল্লাহ, আগামীকাল আমি নিজে সেখানে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করব। দর্শনার এই ঐতিহাসিক স্থানটির ঐতিহ্য ধরে রাখতে আমরা সেখানে আবারও একটি নতুন বটগাছ রোপণ করব।”
দর্শণাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে এবং ঐতিহ্যের পুনরুজ্জীবনে এমন দ্রুত ও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য চুয়াডাঙ্গা জেলা পরিষদের মাননীয় প্রশাসক, জননেতা শরীফুজ্জামান শরীফ ভাইকে দর্শনাবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026