পাঁচবিবিতে আইন-শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ আব্দুল মতিন প্রধান
জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা মিলনায়তন হল রুমে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সমন্বয়ের লক্ষ্যে এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫শে জুন সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাশপিয়া তাসরিন।
উক্ত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান রোধ, চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধসহ মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা গৃহীত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তরুণ কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার হাসান আলী এবং উপজেলা কৃষি কর্মকর্তা জসীমউদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল রহমান, উপজেলা আনসার ভিডিপি অফিসার, উপজেলা বিএনপির সভাপতি ও আগামী পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রব বুলু এবং পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুজাউল করিম।
শিক্ষা ও সাংবাদিক মহলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেন এবং পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব।
স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত রক্ষা বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম শামসুল আরেফিন চৌধুরী আবু, আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ, আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ার চৌধুরী এবং সীমান্ত এলাকার বিভিন্ন ক্যাম্পের বিজিবি কর্মকর্তা ও জোয়ানবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণে রাখা এবং সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি ও পুলিশের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় শিক্ষক ও সুধীজন এই সভায় অংশ নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026