বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
মোস্তফা মিয়া নরসিংদী
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন, নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেনের তত্ত্বাবধানে একটি প্রতিনিধিদল বুধবার (২৪ জুন ২০২৬) জেলার পলাশ, মনোহরদী, বেলাবো ও রায়পুরা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় সংগঠনের নবগঠিত কমিটির অনুমোদনপত্র সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়। পাশাপাশি মানবাধিকার, সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন, নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন ভূঞা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ মিয়া, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল আমিন, মাদক নিয়ন্ত্রণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক, কার্যনির্বাহী সদস্য মোঃ খুরশিদ মিয়া এবং মোঃ মানিক চান স্বপন।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। সৌজন্য সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংগঠনের কার্যক্রমের সাফল্য কামনা করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026