মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য প্রচারের’ প্রতিবাদে পার্বতীপুরে সংবাদ সম্মেলন
পার্বতীপুর উপজেলা প্রতিনিধিঃ
মোঃ আব্দুল খালেক:-
পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রামের নামে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে|
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়|
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার, সাবেক পৌর প্যানেল মেয়র মাঞ্জুর রশিদ, রংপুর বিভাগীয় ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান, রামপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মশিউর রহমান, গোলাম কিবরিয়া, জাহাঙ্গীরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল এবং বিএনপির নেতৃবৃন্দ|
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলক| তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ এবং সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান|
এ সময় তারা বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে মাহাবুর রশিদ সংগ্রামের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে| এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়|
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
দাস হতে পারিনি বলেই অনেকের মতো আমিও আওয়ামী লীগ বেরিয়ে এসেছি”-বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। মোহাম্মদ আসাদুজ্জামান
01 Aug 2026
বরিশালের গৌরনদী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান
13 Jul 2026
বিদেশি বীজের নির্ভরতা কমাতে নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা চলছে—পাট প্রতিমন্ত্রী
12 Jul 2026
সবাই আগে বাংলাদেশ, বৃক্ষরোপনে ইতিহাস গড়লেন ঠাকুরগাঁওয়ে কর্মচারীগণ
11 Jul 2026
পাঁচবিবির জলাশয়ে দেশীয় মাছের মেলা: বংশবৃদ্ধির পথে বাধা ‘চায়না দুয়ারী জাল’
10 Jul 2026