দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বিদেশি বীজের নির্ভরতা কমাতে নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা চলছে—পাট প্রতিমন্ত্রী

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 12 জুলাই, 2026 1 বার পঠিত
বিদেশি বীজের নির্ভরতা কমাতে নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা চলছে—পাট প্রতিমন্ত্রী

 

মুহাম্মদ নূরে আলম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:–

বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয়ভাবে উন্নতমানের পাটের বীজ উদ্ভাবনে গবেষণা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে এবং খাতটিকে আরও স্বনির্ভর করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

রোববার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা সভায় অংশ নেওয়ার পর অসহায় ও দুস্থ নারীদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশ থেকে পাটের বীজ আমদানির প্রয়োজনীয়তা কমিয়ে দেশেই উন্নতমানের বীজ উৎপাদনের লক্ষ্যে গবেষণা এগিয়ে নেওয়া হচ্ছে। এতে পাট খাতে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং উৎপাদনশীলতা বাড়বে।

তিনি আরও বলেন, দেশের পাটভিত্তিক শিল্পে কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে সরকার কাঁচা পাট রপ্তানিকে নিরুৎসাহিত করছে। পাটশিল্পের চাহিদা পূরণে পর্যাপ্ত কাঁচামাল দেশে ধরে রাখা প্রয়োজন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, গত বছরের মতো এবারও কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন।

অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া ১৮ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে মোট ১০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আরও পাঁচজন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

দাস হতে পারিনি বলেই অনেকের মতো আমিও আওয়ামী লীগ বেরিয়ে এসেছি”-বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। মোহাম্মদ আসাদুজ্জামান
কৃষি

দাস হতে পারিনি বলেই অনেকের মতো আমিও আওয়ামী লীগ বেরিয়ে এসেছি”-বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। মোহাম্মদ আসাদুজ্জামান

01 Aug 2026
বরিশালের গৌরনদী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান
কৃষি

বরিশালের গৌরনদী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

13 Jul 2026
সবাই আগে বাংলাদেশ, বৃক্ষরোপনে ইতিহাস গড়লেন ঠাকুরগাঁওয়ে কর্মচারীগণ
কৃষি

সবাই আগে বাংলাদেশ, বৃক্ষরোপনে ইতিহাস গড়লেন ঠাকুরগাঁওয়ে কর্মচারীগণ

11 Jul 2026
পাঁচবিবির জলাশয়ে দেশীয় মাছের মেলা: বংশবৃদ্ধির পথে বাধা ‘চায়না দুয়ারী জাল’
কৃষি

পাঁচবিবির জলাশয়ে দেশীয় মাছের মেলা: বংশবৃদ্ধির পথে বাধা ‘চায়না দুয়ারী জাল’

10 Jul 2026
মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য প্রচারের’ প্রতিবাদে পার্বতীপুরে সংবাদ সম্মেলন
কৃষি

মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য প্রচারের’ প্রতিবাদে পার্বতীপুরে সংবাদ সম্মেলন

09 Jul 2026
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার উদ্যোগে রাতারগুল সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি”
কৃষি

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার উদ্যোগে রাতারগুল সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি”

11 Jun 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম