দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলায় গড়েয়া ইউপি তে একদিন পড় মরাদেহ উদ্ধার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 10 জুলাই, 2026 1 বার পঠিত
ঠাকুরগাঁও সদর উপজেলায় গড়েয়া ইউপি তে একদিন পড় মরাদেহ উদ্ধার

 

মোঃ মামুন ইসলাম
ভূল্লী উপজেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের একদিন পর ঢেপা নদী থেকে কলেজ রায়ের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারী গাঁও গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর ঢেপা নদী থেকে কলেজ রায় (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কলেজ রায় ওই গ্রামের বুধারু রায়ের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে কলেজ রায় নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।
শুক্রবার সকালে ঢেপা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কলেজ রায়ের বলে শনাক্ত করেন।
নিহতের ছেলে সরজিদ জানান, বাবা নিখোঁজ হওয়ার পর পরিবারের সবাই অনেক খোঁজাখুঁজি করেন। পরে খবর পেয়ে তারা নদীর তীরে গিয়ে দেখতে পান, উদ্ধার করা মরদেহটি তার বাবার।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম