নড়াইলের কালিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
কালিয়া স্টাফ রিপোর্টার:মোঃ আব্দুল কাদের শিকদার:–
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর বিশেষ উদ্যোগে দেশব্যাপী ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের কালিয়া উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১০টায় কালিয়া উপজেলা চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ (কালিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি আনুষ্ঠানিকভাবে চারাগাছ রোপণের মাধ্যমে উপজেলার এই বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যা নিশ্চিত করতে হবে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালিয়া, নড়াইল-এর আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় জলবায়ুর উপযোগী ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026