মনু নদীর বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা, টেংরা ইউনিয়নের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান
রাজনগর প্রতিনিধি:হাবিবুর রহমান নাজমুল :–
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মনু নদীর একটি বাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধ ভেঙে যাওয়ার ফলে নদীর পানি দ্রুত আশপাশের এলাকায় প্রবেশ করতে পারে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, এলাকাবাসীকে গরু, ছাগল, নিরাপদ জায়গায় নিয়ে রাখবেন, বৈদ্যুতিক সরঞ্জাম চার্জ দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে রাখতে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্র বা উঁচু স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসীকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026