ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ট্যাক্স নিয়মিত পরিশোধ করেও ভোগান্তিতে সাধারণ মানুষ
মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন( আখাউড়া উপজেলা প্রতিনিধি)
বৃষ্টি হলেই চরম ভোগান্তিতে পড়েন আখাউড়া পৌরসভার পূর্ব কলেজপাড়াবাসী। অত্র এলাকার রাস্তাগুলো দেখলে মনে হয় যেন এখনো সেই উনবিংশ শতাব্দীর ইউনিয়ন পরিষদে পড়ে আছেন ওরা। একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে হাঁটু পানি। ময়লা আবর্জনায় ডুবে যায় কারো কারো বসতবাড়ি। এমতাবস্থায় মহল্লার পানি নিষ্কাশনের জন্য বহুবার পৌরসভা থেকে শুরু করে সরকারি প্রশাসনের বিভিন্ন জায়গায় আবেদন করেও কোন ফলাফল পারছেন না ভুক্তভোগীরা। অত্র এলাকায় রয়েছে সুনামধন্য দুটি মসজিদ। মহল্লার পূর্বপাশে হযরত আলী আজগর শাহ জামে মসজিদ আর পশ্চিম পাশে নূরে মদিনা জামে মসজিদ। মুসল্লিদের মসজিদে যাওয়া আসা থেকে শুরু করে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের চলাফেরা, বাচ্চাদের স্কুলে যাওয়া পর্যন্ত চরম ভোগান্তিতে অতিক্রম করছেন মহল্লাবাসী। অসুস্থ মানুষদের বাড়ি থেকে বের করে চিকিৎসা কেন্দ্রে নেওয়ার মতো কোন রকম সুব্যবস্থা এখনও গড়ে ওঠেনি এখানে। চলাচলের এমন দুর্ভোগের অবসান কবে হবে এমন প্রশ্ন এখন এলাকাবাসীর মুখে। সীমাহীন এই দুরবস্থার অবসান চায় অত্র এলাকার সর্বস্তরের জনগণ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026