দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মানবতার হাত বাড়িয়ে বন্যাদুর্গত মানুষের পাশে লামা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 12 জুলাই, 2026 1 বার পঠিত
মানবতার হাত বাড়িয়ে বন্যাদুর্গত মানুষের পাশে লামা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন

 

তোফাজ্জল হোসাইন,স্টাফ রিপোর্টার, লামা:-

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বান্দরবানের লামা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কলিঙ্গাবিল গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং লামা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হোসেন।
বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের শুরু থেকেই আবুল হোসেন নিয়মিত বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করছেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদা জানার পাশাপাশি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর এই মানবিক কর্মকাণ্ড এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
আবুল হোসেন বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। অসহায় মানুষের কষ্ট লাঘবে আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে ভবিষ্যতেও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”
স্থানীয় সচেতন মহল তাঁর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম