দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে রয়েছে

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 13 জুলাই, 2026 1 বার পঠিত
কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে রয়েছে

 

মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের কাজিপুরে টানা বৃষ্টি আর উজান থেকে ধেয়ে আসা ঢলে বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় নদীটির অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চল ও দ্বীপচরের নিচু এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী ও চরের লাখো মানুষের মধ্যে নতুন করে তীব্র বন্যা ও নদীভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, সকালে যমুনা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পানি বাড়তে থাকায় চরাঞ্চলের নিচু এলাকার ফসলি জমি ও বসতভিটায় পানি ঢুকতে শুরু করেছে। আমনের বীজতলা ও কাঁচা শাকসবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

যমুনা তীরবর্তী নতুন মাইজবাড়ী চরের বাসিন্দা বেল্লাল হোসেন বলেন,”পানি যেভাবে বাড়তাছে, তাতে আমরা খুব আতঙ্কে আছি। এক রাতে এত দ্রুত পানি বাড়তে আগে দেখিনি। ফসলি জমি তো গেলই, ঘরের ভিটায়ও পানি ছুঁই ছুঁই করতাছে। যেভাবে পানি বাড়ছে, তাতে আজ রাতেই অনেক এলাকা তলিয়ে যাবে।”

যমুনা নদী বেষ্টিত এই উপজেলায় বন্যা ও নদীভাঙনকে চরাঞ্চলের মানুষের জন্য স্থায়ী অভিশাপ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

চরে স্হায়ী বাসিন্দারা বলেন,
“একদিকে বন্যা, অন্যদিকে সর্বগ্রাসী নদীভাঙন—এই দুই দুর্যোগে চরাঞ্চলের মানুষ প্রতিবছর চরম মানবিক সংকটে পড়ে। উন্নত দেশগুলোতে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের রাষ্ট্র দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেয়। কিন্তু আমাদের দেশের মানুষ সর্বস্ব হারানোর পরও অনেক সময় কোনো খোঁজ নেওয়া হয় না।”তিনি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নদী ভাঙনরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ ও প্লাবিত এলাকার মানুষের সহায়তায় এগিয়ে আসার দাবি জানান।

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারি প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইউনিয়নগুলোর জন্য জিআর চাল, টাকা এবং প্যাকেট শুকনো খাবার পর্যাপ্ত মজুত রয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন,”উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বাড়ছে। এ কারণে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে ও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের নজরদারি রয়েছে।”

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম