দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

তরুণ উদ্যোক্তা ও সংগঠক হিসেবে পরিচিতি গড়ে তুলছেন মোঃ গোলাম মোস্তফা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 13 জুলাই, 2026 2 বার পঠিত
তরুণ উদ্যোক্তা ও সংগঠক হিসেবে পরিচিতি গড়ে তুলছেন মোঃ গোলাম মোস্তফা

 

মোঃ আখতারুজ্জামান (জামাল),স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের বাসিন্দা মোঃ গোলাম মোস্তফা (২৫) একজন তরুণ ব্যবসায়ী, উদ্যোক্তা ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তিনি মোঃ শাহআলমের পুত্র। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত গোলাম মোস্তফা পবিত্র কুরআনের হাফেজ এবং ফাজিল পাস করার পর বর্তমানে কামিল পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমের মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথ বেছে নিয়েছেন।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি জাতীয় যুব শক্তি, কুড়িগ্রাম জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের মতে, তরুণদের কর্মসংস্থান, নৈতিক মূল্যবোধ এবং সমাজসেবামূলক কাজে অংশগ্রহণে তিনি উৎসাহ দিয়ে থাকেন। শিক্ষা, ব্যবসা ও সাংগঠনিক দায়িত্ব—এই তিন ক্ষেত্রেই নিজেকে একজন দায়িত্বশীল তরুণ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মোঃ গোলাম মোস্তফা।

তিনি ভবিষ্যতেও সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম