দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

দূর্গাহাটা যুব উন্নয়ন সংঘের অভিযানে কুখ্যাত মাদক কারবারি আটক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 13 জুলাই, 2026 1 বার পঠিত
দূর্গাহাটা যুব উন্নয়ন সংঘের অভিযানে কুখ্যাত মাদক কারবারি আটক

 

গাবতলী রিপোটার:
বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে কুখ্যাত এক মাদক কারবারিকে আটক করেছে দূর্গাহাটা যুব উন্নয়ন সংঘের উদ্যোগে গঠিত মাদক নির্মূল কমিটি।

রবিবার দুপুরে গড়ের বাড়ি গ্রামের বাসিন্দা মোঃ সফু দূর্গাহাটা এলাকায় মাদক বহন করার সময় স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের হাতে মাদকসহ আটক হন। পরে খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সফু দীর্ঘদিন ধরে গড়ের বাড়ি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে তিনি মাদক নির্মূল কমিটির কাছে লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে মাদক ব্যবসা করবেন না বলে অঙ্গীকার করেছিলেন। তবে সেই অঙ্গীকার ভঙ্গ করে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ায় তাকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে মাদক নির্মূল কমিটির সদস্যরা জানান, মাদকমুক্ত দূর্গাহাটা গড়ে তোলার লক্ষ্যে তাদের অভিযান ধারাবাহিকভাবে চলবে। কোনো মাদক কারবারি বা মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না।

গাবতলী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার রোধ করা এবং মাদক নির্মূল করা অনেকটাই সম্ভব হবে।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধই হতে পারে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম