দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নড়াগাতীর পহরডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন: ৭৪ নং বল্লাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 13 জুলাই, 2026 1 বার পঠিত
নড়াগাতীর পহরডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন: ৭৪ নং বল্লাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ

 

স্টাফ রিপোর্টার:কালিয়া উপজেলা :- মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ—’পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের কালিয়া উপজেলায় ধারাবাহিক বৃক্ষরোপণ কার্যক্রম পালিত হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই, ২০২৬) সকাল ১০টায় উপজেলার ৭৪ নং বল্লাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নড়াগাতি থানা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক ও পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কোবাদ শিকদার।

​এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

​বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭৪ নং বল্লাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহফুজা খাতুন, বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসরাফিল শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​দেশব্যাপী সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালিয়া, নড়াইলের আয়োজনে এই কর্মসূচি পরিচালিত হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম